৫৩৷ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে রায় প্রদানের তারিখ হইতে ত্রিশ কার্য দিবসের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করা যাইবে: তবে শর্ত থাকে যে, রায়ের জাবেদা নকল পাওয়ার জন্য যে সময় অতিবাহিত হইবে উহা উক্ত সময় হইতে কর্তন করিতে হইবে ৷ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ ২০১৮ সনের ৬৩ নং আইনের ধারা ৫৩ এর প্রতিস্থাপন ২০। উক্ত আইনের ধারা ৫৩ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৫৩ প্রতিস্থাপিত হইবে, যথা :- ‘‘৫৩। আপিল। - এখতিয়ারসম্পন্ন আদালতের রায়ের বিরুদ্ধে, রায় প্রদানের তারিখ হইতে ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে, আপিল করা যাইবে : তবে শর্ত থাকে যে, রায়ের জাবেদা নকল পাওয়ার জন্য যে সময় অতিবাহিত হইবে উহা উক্ত সময় হইতে কর্তন…