৪৯৷ ট্রাইব্যুনালে মামলার বিচারকার্য আরম্ভ হইলে উহা শেষ না হওয়া পর্যন্ত অবিরাম চলিবে, তবে ট্রাইব্যুনাল যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, ন্যায় বিচারের স্বার্থে বিচারকার্য মুলতবি করা একান্ত প্রয়োজন, তাহা হইলে স্বল্পকালীন সময়ের জন্য, যাহা তিন কার্য দিবসের অধিক হইবে না, বিচারকার্য মুলতবি করা যাইবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ ২০১৮ সনের ৬৩ নং আইনের ধারা ৪৯ এর সংশোধন ১৭। উক্ত আইনের ধারা ৪৯ এ উল্লিখিত ‘‘ট্রাইব্যুনালে’’ শব্দের পরিবর্তে ‘‘এখতিয়ারসম্পন্ন আদালতে’’ শব্দগুলি এবং ‘‘ট্রাইব্যুনাল’’ শব্দের পরিবর্তে ‘‘উক্ত আদালত’’ শব্দগুলি প্রতিস্থাপিত হইবে।