৪৮৷ (১) ট্রাইব্যুনালে মাদকদ্রব্য অপরাধের বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির অধ্যায় ২০ যতদূর এই আইনের সহিত সাংঘর্ষিক না হয় ততদূর, প্রযোজ্য হইবে। (২) মাদকদ্রব্য অপরাধটির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সাত বৎসরের অধিক কারাদণ্ড না হইলে, মামলাটির বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে নিষ্পন্ন হইবে এবং সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির অধ্যায় ২২, যতদূর সম্ভব অনুসরণ করিতে হইবে ৷ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, ২০২০ ২০১৮ সনের ৬৩ নং আইনের ধারা ৪৮ এর প্রতিস্থাপন ১৬। উক্ত আইনের ধারা ৪৮ এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৪৮ প্রতিস্থাপিত হইবে, যথা:- ‘‘৪৮। বিচারের বিশেষ পদ্ধতি। - এই আইনের অধীন মাদকদ্রব্য…