৪৪। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রয়োজনীয় সংখ্যক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল স্থাপন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন একাধিক ট্রাইব্যুনাল স্থাপন করা হইলে, ট্রাইব্যুনাল গঠনকারী প্রজ্ঞাপনে প্রতিটি ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত এলাকা নির্দিষ্ট করিতে হইবে। (৩) প্রত্যেক ট্রাইব্যুনালে অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার অফিসারদের মধ্য হইতে বিচারক নিযুক্ত হইবেন : তবে শর্ত থাকে যে, কোনো জেলায় অতিরিক্ত জেলা জজ না থাকিলে উক্ত জেলার দায়রা জজ তাহার নিজ দায়িত্বের অতিরিক্ত মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের দায়িত্ব পালন করিবেন। (৪) এই ধারার অধীন ট্রাইব্যুনাল…