৩৬। (১) কোন ব্যক্তি যদি নিম্নের সারণির ২য় কলামে উল্লিখিত কোন মাদকদ্রব্য সম্পর্কে ধারা ৯ ও ১০ এর কোন বিধান লঙ্ঘন করে তাহা হইলে তিনি উক্ত সারণির কলাম ৩ এ উল্লিখিত দণ্ডে দন্ডিত হইবেন, যথা:- সারণি ক্রঃ মাদকদ্রব্যের নাম ও অপরাধের বিবরণ দণ্ডের প্রকার (১) (২) (৩) ১। প্রথম তফশিলের ক শ্রেণির ১ নং ক্রমিক ভুক্ত অপিয়াম পপি গাছ সম্পর্কে ধারা ৯ এ উপ-ধারা (১) এর দফা (ক) এর লঙ্ঘন। (ক) গাছের সংখ্যা অনুর্ধ্ব ১০ টি হইলে অন্যূন ১ (এক) বৎসর, অনুর্ধ্ব ৫ (পাঁচ) বৎসরের কারাদন্ড এবং অর্থদন্ড; (খ) গাছের সংখ্যা ১০ এর উর্ধ্বে এবং অনুর্ধ্ব ১০০ টি হইলে অন্যূন ৫ (পাঁচ) বৎসর, অনুর্ধ্ব ১০ (দশ) বৎসর কারাদণ্ড এবং অর্থদণ্ড;…