১০। (১) কোনো ব্যক্তি লাইসেন্স, পারমিট বা পাস ব্যতিরেকে নিম্নবর্ণিত কোনো কার্য করিতে পারিবে না, যথা:- u200Cu200C(ক) কোনো ডিস্টিলারি অথবা ব্রিউয়ারি স্থাপন; (খ) কোনো অ্যালকোহল উৎপাদন অথবা প্রক্রিয়াজাতকরণ; (গ) কোনো অ্যালকোহল বহন, পরিবহন, আমদানি অথবা রপ্তানি; (ঘ) কোনো অ্যালকোহল সরবরাহ, বিপণণ, ক্রয় অথবা বিক্রয়; (ঙ) কোনো অ্যালকোহল ধারণ, অধিকার অথবা দখল, সংরক্ষণ, গুদামজাতকরণ অথবা প্রদর্শন; (চ) কোনো অ্যালকোহল সেবন, প্রয়োগ ও ব্যবহার; (ছ) কোনো অ্যালকোহল জাতীয় ঔষধ প্রস্তুতের উপাদান হিসাবে ব্যবহার; এবং (জ) দফা (ক) হইতে (ছ) পর্যন্ত উল্লিখিত কোনো উদ্দেশ্যে কোনো প্রচেষ্টা অথবা উদ্যোগ গ্রহণ, অর্থ বিনিয়োগ,…