প্রথম তপশিল (ধারা ২ (২৯) (ক) দ্রষ্টব্য) ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য ১। অপিয়াম পপি গাছ, অপিয়াম পপি ফল, কিংবা অপিয়াম পপির অঙ্কুরােদগম উপযােগী বীজ; ২। কোকা গাছ অথবা কোকাগুল্ম, কোকা পাতা অথবা কোকা উদ্ভূত সকল মাদকদ্রব্য (Cocaine derivatives) শতকরা ০ . ১ এর অধিক কোকেনযুক্ত যে-কোনো পদার্থ অথবা কোকেনের যে কোনাে ক্ষার; ৩। অপিয়াম ফল নিঃসৃত আঠাল পদার্থ, পরিশােধিত অথবা অপরিশােধিত কিংবা প্রস্তুতকৃত যে কোনাে ধরনের আফিম কিংবা আফিম সহযােগে তৈরি আসক্তি সৃষ্টিতে সক্ষম যে-কোনাে পদার্থ; ৪। অ্যাসিটাইল মেথাডল (Acetyl-methadol), ফেন্টানাইল (Fentanyl), অ্যাসিটাইল-আলফা মিথাইল ফেন্টানাইল (Acetyl-alpha-methyl…