২৷ বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’অধিদপ্তর’ অর্থ মৎস্যখাদ্য সম্পর্কিত বিষয়ে মৎস্য অধিদপ্তর এবং পশুখাদ্য সম্পর্কিত বিষয়ে পশুসম্পদ অধিদপ্তর; (২) ’কোম্পানী’ অর্থ কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এ সংজ্ঞায়িত কোম্পানী; (৩) ’খামার’ অর্থ মৎস্য ও গৃহপালিত পশুর হ্যাচারি, নার্সারি, প্রজনন খামার এবং মৎস্য ও গৃহপালিত পশুর বাণিজ্যিক খামার; (৪) ’নির্ধারিত’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (৫) ’পশু’ অর্থে নিম্নবর্ণিত সকল ধরনের প্রাণী অন্তভুর্ক্ত হইবে, যথা:- (অ) মানুষ ব্যতীত সকল স্তন্যপায়ী প্রাণী; (আ) পাখি; (ই) সরীসৃপ জাতীয় প্রাণী ; (ঈ) মৎস্য ব্যতীত অন্যান্য জলজ প্রাণী ; এবং…