১৩৷ কোন মৎস্যখাদ্য ও পশুখাদ্য বাজারজাত করা যাইবে না, যদি- (ক) উক্ত খাদ্য অনুমোদিত পাত্র বা প্যাকেটে সংরক্ষিত এবং বায়ুনিরোধ অবস্থায় মোড়কজাত না হয়; এবং (খ) উক্ত পাত্র বা প্যাকেটে নিম্নবর্ণিত বিষয়গুলি উল্লেখ না থাকে, যথাঃ- (১) প্রস্তুত কারকের নাম ও যে দেশে প্রস্তুত সেই দেশের নাম; (২) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও নিবন্ধন নম্বর; (৩) মৎস্যখাদ্য ও পশুখাদ্যের প্রকৃত ওজন; (৪) বিদ্যমান বিভিন্ন খাদ্য উপকরণের ও পুষ্টি উপাদানের নাম এবং শতকরা হার; (৫) মৎস্যখাদ্য ও পশুখাদ্য চিহ্নিত করার জন্য প্রদেয় লট নম্বর বা অন্যবিধ উপায়; (৬) উৎপাদিত পণ্যের উৎস সনাক্তকরণ কোড; (৭) কোন জাতীয় মৎস্য বা পশুর খাদ্য…