৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নলিখিত উপযুক্ত কর্তৃপক্ষ থাকিবে, যথা :- (ক) কেন্দ্রীয় উপযুক্ত কর্তৃপক্ষ; (খ) আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ; এবং (গ) স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষ। (২) মহাপরিচালক হইবেন কেন্দ্রীয় উপযুক্ত কর্তৃপক্ষ এবং তিনি কেন্দ্রীয় উপযুক্ত কর্তৃপক্ষের নির্ধারিত কার্যাবলি ও ক্ষমতা প্রয়োগ করিবেন। (৩) উপ-পরিচালক (মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) হইবেন আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ এবং তিনি আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষের নির্ধারিত কার্যাবলি ও ক্ষমতা প্রয়োগ করিবেন। (৪) উপ-পরিচালক বা জেলা মৎস্য কর্মকর্তা বা উপজেলা মৎস্য কর্মকর্তা হইবেন স্থানীয় উপযুক্ত কর্তৃপক্ষ এবং তিনি স্থানীয় উপযুক্ত…