২০। (১) সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার বা রেজিস্টার্ড কোনো চিকিৎসকের নিকট হইতে সংক্রামক কোনো রোগে আক্রান্ত নহে, এইরূপ চিকিৎসা সনদ ব্যতীত কারখানা বা স্থাপনায় কোনো কর্মচারী বা শ্রমিককে মৎস্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহণ বা মৎস্য ও মৎস্যপণ্য হ্যান্ডলিং সংশ্লিষ্ট কাজে নিয়োগ করা যাইবে না। (২) কারখানা বা স্থাপনায় কর্মরত অবস্থায় কোনো কর্মচারী বা শ্রমিক কোনো সংক্রামক রোগে আক্রান্ত হইলে উক্ত রোগমুক্তির পূর্ব পর্যন্ত তাহাকে উপ-ধারা (১) এ উল্লিখিত কার্য সম্পাদন হইতে বিরত রাখিতে হইবে এবং উপ-ধারা (১) এ উল্লিখিত চিকিৎসা সনদ ব্যতীত তাহাকে পুনরায় কারখানা বা স্থাপনার…