২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘অপদ্রব্য’ অর্থ কৃত্রিমভাবে মৎস্যের ওজন বৃদ্ধি করিতে পারে বা উহার আকার বা গুণগত মান নষ্ট করিতে পারে এমন কোনো দ্রব্য, পদার্থ বা বস্তু; (২) ‘অপরাধ’ অর্থ এই আইনের অধীন সংঘটিত কোনো অপরাধ; (৩) ‘অনাপত্তিপত্র’ অর্থ ধারা ২৩ এর অধীন প্রদত্ত অনাপত্তিপত্র; (৪) ‘অভ্যন্তরীণ বাজার’ অর্থ বাংলাদেশের কোনো স্থান বা স্থাপনা, যেখানে মৎস্য ও মৎস্যপণ্য ক্রয়-বিক্রয় করা হয়; (৫) ‘আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ (Regional Competent Authority)’ অর্থ ধারা ৬ এর উপ-ধারা (৩) এ উল্লিখিত আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ; (৬) ‘আমদানি’ অর্থ কোনা মৎস্য ও মৎস্যপণ্য জল, স্থল ও…