১৪। (১) মৎস্য ও মৎস্যপণ্যের নির্ধারিত মান নিশ্চিত করিবার জন্য পরিদর্শনকারী কর্মকর্তা যে কোনো সময় যে কোনো কারখানা, স্থাপনা, মৎস্য আহরণে নিয়োজিত নৌযান, মৎস্য পরিবহণে নিয়োজিত এয়ারক্রাফটসহ যে কোনো যানবাহন, মৎস্য বিক্রয়ের অভ্যন্তরীণ বাজার, মৎস্য খামার পরিদর্শন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন পরিদর্শনকালে পরিদর্শনকারী কর্মকর্তা যদি দেখিতে পান যে, কারখানা বা স্থাপনায় স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা হয় নাই বা মৎস্য ও মৎস্যপণ্য প্রক্রিয়াজাতকরণে নির্ধারিত মান রক্ষা করা হয় নাই তাহা হইলে তিনি কারখানা বা স্থাপনার মালিককে অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা প্রশাসনিক জরিমানা আরোপসহ উক্ত মৎস্য ও মৎস্যপণ্য জব্দ…