১১। আঞ্চলিক উপযুক্ত কর্তৃপক্ষ লাইসেন্স ইস্যু করিতে অস্বীকৃতি জ্ঞাপন করিতে পারিবে, যদি- (ক) ধারা ১০ অনুযায়ী আবেদনপত্র সঠিক না পাওয়া যায়; (খ) আবেদনপত্রে উল্লিখিত ও সংযোজিত তথ্য মিথ্যা, বানোয়াট বা অপর্যাপ্ত হয়; (গ) আবেদনকারী এই আইন বা অন্য কোনো আইনের অধীন লাইসেন্স প্রাপ্তির অযোগ্য হন; বা (ঘ) নির্ধারিত অন্য কোনো শর্ত প্রতিপালন না করা হয়।