৩০। অর্থ কমিটি- (ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয় সংক্রান্ত কার্যাবলি তত্ত্বাবধান করিবে; (খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ, তহবিল, সম্পদ ও হিসাবনিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে; (গ) বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট বিবেচনা করিবে এবং এতদ্সম্পর্কে সিন্ডিকেটকে পরামর্শ প্রদান করিবে; (ঘ) সংবিধি দ্বারা নির্ধারিত বা উপাচার্য বা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে; এবং (ঙ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারীর পদ সৃজন, বিলোপ ও সাময়িকভাবে স্থগিত রাখিবার প্রস্তাব বিবেচনা করা ও তৎসম্পর্কে সিন্ডিকেটের নিকট সুপারিশ করা।