২১। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অ্যাকাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) উপউপাচার্য; (গ) অনুষদসমূহের ডিন; (ঘ) বিভাগসমূহের চেয়ারম্যান; (ঙ) ইনস্টিটিউটসমূহের পরিচালক; (চ) উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত বিশ্ববিদ্যালয়ের অনধিক ৭ (সাত) জন অধ্যাপক, তবে প্রয়োজনীয় সংখ্যক অধ্যাপক না থাকিলে উপাচার্য কর্তৃক নির্ধারিত সংখ্যক অন্যান্য পর্যায়ের শিক্ষক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত হইবেন; (ছ) বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক: (জ) উপাচার্য কর্তৃক জ্যেষ্ঠতার ভিত্তিতে মনোনীত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকগণের মধ্য হইতে একজন সহযোগী…