২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) "অর্গানোগ্রাম" অর্থ আচার্য কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম; (২) "অর্থ কমিটি" অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (৩) "অনুষদ" অর্থ বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষদ; (৪) "অ্যাকাডেমিক কাউন্সিল" অর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল; (৫) "অ্যাক্রেডিটেশন কাউন্সিল" অর্থ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ (২০১৭ সনের ৯ নং আইন) এর ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল; (৬) "আচার্য" অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৭) "ইনস্টিটিউট” অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, অনুমোদিত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৮) "উপউপাচার্য"…