১৮। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা:- (ক) উপাচার্য, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপউপাচার্য; (গ) ট্রেজারার; (ঘ) আচার্য কর্তৃক মনোনীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অন্যূন একজন শিক্ষাবিদসহ ৩ (তিন) জন বিশিষ্ট শিক্ষাবিদ; (ঙ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ছ) মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (জ) অ্যাকাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মধ্য হইতে একজন…