৯৯। (১) যদি কোনো ব্যক্তি ক্যান্টনমেন্টের অভ্যন্তরে কোনো সড়ক বা গণস্থানে- (ক) মাতলামি করেন, অসংযত বা মাতাল হন এবং নিজের যত্ন নিতে অপারগ হন; বা (খ) কোনো ভীতি প্রদর্শনমূলক, কটূক্তিপূর্ণ বা অপমানকর শব্দ প্রয়োগ করেন, বা শাস্তি ভংগ হয় বা হইতে পারে এইরূপ উদ্দেশ্যে ভীতিজনক বা অপমানকর শব্দ ব্যবহার করেন; বা (গ) মলমূত্র ত্যাগ করেন বা ইচ্ছাকৃতভাবে বা অশালীনভাবে নিজ শরীর অনাবৃত করেন; বা (ঘ) ভিক্ষার জন্য ঘোরাফেরা করেন বা পীড়াপীড়ি সহকারে ভিক্ষা করেন; বা (ঙ) দানে উদ্বুদ্ধ করিবার জন্য কোনো বিকলাঙ্গতা বা ব্যাধি বা অশোভন ক্ষত বা আঘাত অনাবৃত করেন বা প্রদর্শন করেন; বা (চ) জনগণের দৃষ্টির সামনে খোলা অবস্থায় মাংস…