৯৮। (১) বোর্ড, প্রয়োজনবোধে, ক্যান্টনমেন্টের মধ্যে নিম্নবর্ণিত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে, যথা:- (ক) এলাকা বিশেষে নূতন সড়ক নির্মাণ, পূর্বে নির্মিত হউক বা না হউক, এবং উক্ত উদ্দেশ্যে ইমারত এবং উহার অংগনাদি নির্মাণের উদ্দেশ্যে ভূমি অধিগ্রহণ করা; (খ) গণপার্ক, বাগান, অফিস, দুগ্ধখামার, গোসলখানা বা ধোপাখানা, পানীয় জলের ফোয়ারা, পুকুর, কূপ এবং অন্যান্য গণ উপযোগিতামূলক স্থাপনাদি নির্মাণ, প্রতিষ্ঠা বা রক্ষণাবেক্ষণ করা; (গ) অস্বাস্থ্যকর লোকালয় পুনর্বাসন করা; (ঘ) প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও রক্ষণাবেক্ষণ ব্যতীত অন্যবিধ উপায়ে শিক্ষার উন্নয়ন সাধন করা;…