৯৬। (১) বোর্ড যতদূর সম্ভব, উহার তহবিলের অর্থের সংকুলান সাপেক্ষে, ক্যান্টনমেন্টের মধ্যে নিম্নবর্ণিত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবে, যথা:- (ক) সড়ক এবং অন্যান্য গণস্থানে বাতির ব্যবস্থা করা; (খ) সড়ক এবং অন্যান্য গণস্থানে পানি ছিটানো; (গ) সড়ক, সাধারণের ব্যবহার্য স্থান এবং নর্দমা পরিষ্কার করা, উপদ্রব সৃষ্টিতে বাধা দান এবং ক্ষতিকারক গাছপালা সরানো; (ঘ) আপত্তিকর, বিপজ্জনক বা ক্ষতিকর ব্যবসা এবং জীবিকা নিয়ন্ত্রণ করা; (ঙ) সড়ক এবং অন্যান্য গণস্থানে জননিরাপত্তা, স্বাস্থ্য বা সুবিধার জন্য অনভিপ্রেত প্রতিবন্ধকতা এবং বাড়তি অংশ অপসারণ করা; (চ) বিপজ্জনক ইমারত এবং স্থান নিরাপদকরণ বা অপসারণ করা; (ছ) মৃতের…