৯৩। এই ধারার অধীন বোর্ড কর্তৃক উহার নিজস্ব তহবিলের অর্থ দ্বারা ক্রয়কৃত, অধিগ্রহণকৃত বা সংস্থানকৃত বা রক্ষণাবেক্ষণকৃত নিম্নবর্ণিত সকল সম্পত্তি বোর্ডের উপর ন্যস্ত হইবে এবং উহার মালিকানাধীন হইবে এবং উহার নির্দেশনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণাধীন থাকিবে- (ক) সকল বাজার, কসাইখানা, সার ও পায়খানার ডিপো এবং সকল প্রকারের ইমারত; (খ) জনস্বার্থে পানি সরবরাহ, জমাকরণ ও বিতরণের জন্য সকল প্রকারের ওয়াটার-ওয়ার্কস এবং উহার সহিত সম্পর্কিত সকল পুল, ইমারত, ইঞ্জিন, মালামাল ও বস্তু; (গ) সকল পয়ঃনালি, নর্দমা, কালভার্ট ও জল-নালা এবং উহার সহিত সংশ্লিষ্ট সকল স্থাপনা, মালামাল ও দ্রব্যাদি; (ঘ) ধূলাবালি, ময়লা, গোবর, ছাই,…