৯২। (১) প্রত্যেকে ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য একটি বোর্ড তহবিল গঠন করা হইবে এবং বোর্ড দ্বারা বা উহার পক্ষে প্রাপ্ত সকল অর্থ উহাতে জমা করা হইবে। (২) তহবিলের অর্থ এক বা একাধিক তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে। (৩) বোর্ড, এরিয়া কমান্ডারের পূর্বানুমোদনক্রমে, বোর্ড তহবিলের যে কোনো অংশ সরকারের সিকিউরিটি বা এইরূপ অন্য কোনো সিকিউরিটিতে বা ব্যাংকে স্থায়ী জামানত আকারে বিনিয়োগ করিতে পারিবে। (৪) উপধারা (৩) এ বর্ণিত কোনো স্থায়ী আমানত বা সিকিউরিটি হইতে প্রাপ্ত আয় বা এইরূপ সিকিউরিটির বিক্রয়লব্ধ অর্থ বোর্ড তহবিলে জমা হইবে। (৫) উপধারা (৪) এ বর্ণিত কোনো স্থায়ী আমানত বা সিকিউরিটি, বোর্ডের পূর্বানুমোদন ব্যতিরেকে,…