৯০। বোর্ড ইহার মতে অনাদায়যোগ্য যে কোনো কর বা মূল্য আদায়ের খরচ বাবদ যে কোনো অর্থ অবলোপন করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তির অনুকূলে অবলোপনকৃত অর্থের পরিমাণ ১০ (দশ) হাজার টাকার অধিক হইলে, এরিয়া কমান্ডারের, এবং ২০ (বিশ) হাজার টাকার অধিক হইলে, সরকারের অনুমোদন গ্রহণ করিতে হইবে।