৮৮। যদি বোর্ডের নিকট প্রতীয়মান হয় যে, কোনো ব্যক্তি দরিদ্রতার কারণে কর পরিশোধে অপারগ, তাহা হইলে উক্ত ব্যক্তিকে এককালীন অনধিক ১ (এক) বৎসরের জন্য এই আইনের অধীন আরোপিত যে কোনো কর বা কোনো করের অংশবিশেষ পরিশোধ করা হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে।