৮৪। ক্যান্টনমেন্ট বোর্ড Municipal Taxation Act, 1881(Act No XI of 1881) এর উদ্দেশ্য পূরণকল্পে, একটি পৌরসভা হিসাবে গণ্য হইবে এবং উক্ত আইনে উল্লিখিত কর আরোপে নিষেধাজ্ঞা বা অব্যাহতির বিধান অত্র ক্ষেত্রেও প্রযোজ্য হইবে।