৮২। (১) যদি এক্সিকিউটিভ অফিসারের বিশ্বাস করিবার কারণ থাকে যে, কোনো ব্যক্তি কর বাবদ আদায়যোগ্য কোনো অর্থ পরিশোধ না করিয়া ক্যান্টনমেন্ট ত্যাগের উদ্যোগ গ্রহণ করিয়াছেন, তাহা হইলে তিনি তাৎক্ষণিকভাবে উক্ত ব্যক্তিকে উক্ত পরিশোধযোগ্য অর্থ পরিশোধের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবেন এবং এতদুদ্দেশ্যে উক্ত ব্যক্তির উপর একটি বিল জারির ব্যবস্থা করিবেন। (২) যদি, উপধারা (১) এর অধীন এইরূপ বিল জারির প্রেক্ষিতে, উক্ত ব্যক্তি আদায়যোগ্য অর্থ পরিশোধ না করেন, তাহা হইলে উক্ত অর্থ এই অধ্যায়ে বিধৃতরূপে ক্রোক ও বিক্রয় দ্বারা আদায়যোগ্য হইবে এবং এইরূপ বিশেষ ক্ষেত্রে তাহার উপর দাবি-নোটিশ জারি করিবার প্রয়োজন হইবে না এবং…