৮০। (১) বোর্ডের কোনো অফিসার যাহার উপর ধারা ৭৯ এর অধীন জারিকৃত কোনো পরোয়ানার দায়িত্ব প্রদান করা হইয়াছে তিনি, খেলাপী ব্যক্তির নামে যে কোনো অস্থাবর সম্পত্তি বা বিদ্যমান কাঠের গাছ, জন্মানো ফসল বা ঘাস, ক্যান্টনমেন্টের মধ্যে যেইখানেই উহা পাওয়া যায়, উপধারা (২) এর বিধানাবলি সাপেক্ষে, ক্রোক করিতে পারিবেন। (২) নিম্নবর্ণিত সম্পত্তি ক্রোক করা যাইবে না- (ক) খেলাপী ব্যক্তি, তাহার স্ত্রী এবং সন্তানদের পরিধেয় পোষাক-পরিচ্ছদ; (খ) রান্নাবান্নার হাড়ি-পাতিল, বাসন-কোসন; (গ) কারিগরদের যন্ত্রপাতি; (ঘ) হিসাবের বইপত্র; বা (ঙ) খেলাপী ব্যক্তি একজন কৃষিজীবী হইলে, তাহার চাষাবাদের যন্ত্রপাতি, বীজ-শস্য এবং জীবিকা অর্জনের…