৮। ধারা ৬ বা ধারা ৭ এর বিধানাবলির অধীন সরকারের নিকট ন্যস্ত ক্যান্টনমেন্ট বোর্ড তহবিল বা উহার অংশবিশেষ বা বোর্ডের অন্যান্য সম্পত্তি প্রথমত, বোর্ডের সেই সকল দায়-দেনা মিটাইতে ব্যবহৃত হইবে যাহা উক্ত বিধানাবলির অধীন সরকারের নিকট হস্তান্তরিত হইয়াছে এবং দ্বিতীয়ত, যে স্থানীয় এলাকা ক্যান্টনমেন্ট বা, ক্ষেত্রমত ক্যান্টনমেন্টের অংশ হিসাবে গণ্য হওয়া বন্ধ হইয়াছে সেই এলাকার বাসিন্দাদের কল্যাণে ব্যবহৃত হইবে।