৭৯। (১) যদি কর পরিশোধের জন্য দায়ী ব্যক্তি, দাবির নোটিশ জারির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, আদায়যোগ্য অর্থ পরিশোধ না করেন, বা এক্সিকিউটিভ অফিসারের সন্তুষ্টি অনুসারে উহা অনাদায়ের জন্য কারণ দর্শাইতে ব্যর্থ হন, তাহা হইলে এইরূপ অর্থ আদায়ের সকল খরচসহ, দ্বিতীয় তপশিলে বর্ণিত ফরমে জারিকৃত একটি পরোয়ানার মাধ্যমে, পরিশোধে ব্যর্থ ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রয়ের মাধ্যমে আদায় করা যাইবে। (২) এই ধারার অধীন জারিকৃত পরোয়ানায় এক্সিকিউটিভ অফিসার স্বাক্ষর করিবেন।