৭৮। (১) যে পরিমাণ করের জন্য বিল উপস্থাপন করা হইয়াছে উহা যদি উপস্থাপনের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বোর্ডকে পরিশোধ করা না হয়, তাহা হইলে এক্সিকিউটিভ অফিসার উহা পরিশোধের জন্য দায়ী ব্যক্তির উপর প্রথম তপশিলে বর্ণিত ফরমে একটি দাবির নোটিশ জারি করিতে পারিবেন। (২) প্রত্যেক দাবির নোটিশের জন্য এক্সিকিউটিভ অফিসার কর্তৃক নির্ধারিত অনধিক ৫ (পাঁচ) শত টাকার ফি, আদায়ের খরচসহ, উক্ত ব্যক্তি কর্তৃক পরিশোধযোগ্য হইবে।