৭৩। (১) এই আইনের অধীন কোনো কর-নির্ধারণ বা কর আরোপ বা কর ফেরত প্রদান অস্বীকারের বিরুদ্ধে আপিল এরিয়া কমান্ডার বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো অফিসারের নিকট দায়ের করিতে হইবে। (২) প্রত্যেক আপিলের খরচ আপিল শুনানিকারী অফিসারের ইচ্ছাধীন হইবে। (৩) আপিলের সিদ্ধান্ত চূড়ান্ত হইবে।