৭১। (১) ধারা ৬৭ বা ৬৮ এর অধীন কর মওকুফ বা প্রত্যর্পণকৃত যে কোনো ইমারত, ফ্ল্যাট বা ভূমির মালিক উক্ত ইমারত, ফ্ল্যাট বা ভূমির পুনঃদখলের পরবর্তী ৭ (সাত) কর্মদিবসের মধ্যে এইরূপ পুনঃদখলের নোটিশ প্রদান করিবেন। (২) উপধারা (১) এর অধীন নোটিশ প্রদানে বাধ্য যে কোনো মালিক উহা প্রদানে ব্যর্থ হইলে, তিনি, যে সময়ের মধ্যে উহা পুনঃদখল করা হইয়াছে সেই সময়ের জন্য এইরূপ ইমারত, ফ্ল্যাট বা ভূমির প্রদেয় করের অন্যূন দ্বিগুণ এবং অনধিক ১০ (দশ) হাজার টাকা বা বর্ণিত করের ১০(দশ) গুণ, যাহা অধিকতর হয়, অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।