৬৭। যখন কোনো ক্যান্টনমেন্টে, কোনো ইমারত বা ভূমি একাদিক্রমে ৬০(ষাট) বা ততোধিক দিন খালি বা ভাড়াবিহীন অবস্থায় থাকে, তখন বোর্ড উহার বার্ষিক মূল্যের উপর নির্ধারিত যে কোনো করের এইরূপ হারাহারি অংশ, যতদিন উক্ত ইমারত বা ভূমি খালি এবং ভাড়াবিহীন অবস্থায় থাকে ততদিন পর্যন্ত, মওকুফ বা প্রত্যর্পণ করিবে।