৬৫। (১) যদি ধারা ১২৭-এ বর্ণিত ব্যাখ্যা অনুযায়ী কোনো ইমারত নির্মিত বা পুনঃনির্মিত হয়, তাহা হইলে উক্ত ইমারতের মালিক উহার নির্মাণ সমাপ্তি বা দখলের ৩০ (ত্রিশ) দিনের মধ্যে, যাহা পূর্বে হয়, ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারের নিকট উহা সম্পর্কে নোটিশ প্রদান করিবেন। (২) যদি উপধারা (১) এর অধীন নোটিশ প্রদানে বাধ্য কোনো ব্যক্তি নোটিশ প্রদানে ব্যর্থ হন, তাহা হইলে তিনি উক্ত নির্মিত বা, ক্ষেত্রমত, পুনঃনির্মিত ইমারতের উপর প্রদেয় ৩(তিন) মাসের কর বা ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড, যাহা অধিকতর হয়, দণ্ডিত হইবেন।