৬৪। (১) যখন কোনো ইমারত বা ভূমির বার্ষিক মূল্যের উপর কর পরিশোধের জন্য প্রাথমিকভাবে দায়ী ব্যক্তির স্বত্ব হস্তান্তরিত হয়, তখন যে ব্যক্তির স্বত্ব হস্তান্তরিত হয় এবং যে ব্যক্তির অনুকূলে উহা হস্তান্তরিত হয়, তিনি, হস্তান্তর দলিল সম্পাদনের পর উহা নিবন্ধিত হইয়া থাকিলে, নিবন্ধনের ৩(তিন) মাসের মধ্যে, এক্সিকিউটিভ অফিসারের নিকট এইরূপ হস্তান্তরের নোটিশ প্রদান করিবেন। (২) উপধারা (১) এর অধীন প্রাথমিকভাবে দায়ী কোনো ব্যক্তির মৃত্যু হইলে, যে ব্যক্তির উপর মৃত ব্যক্তির উত্তরাধিকারের স্বত্ব বর্তায় তিনি ৬ (ছয়) মাসের মধ্যে এক্সিকিউটিভ অফিসারের নিকট এইরূপ বর্তানোর নোটিশ প্রদান করিবেন। (৩) এই ধারার অধীন প্রদেয় নোটিশ…