৬২। (১) বোর্ড যে কোনো সময় নিম্নবর্ণিত বিষয় বিবেচনাক্রমে কর-নির্ধারণ তালিকা সংশোধন করিতে পারিবে- (ক) যে কোনো ব্যক্তির নাম সন্নিবেশিত করিয়া বা বাদ দিয়া, যাহার নাম সন্নিবেশিত করা বা বাদ দেওয়া উচিত বা উচিত হইবে; বা (খ) যে কোনো সম্পত্তি সন্নিবেশিত করিয়া বা বাদ দিয়া, যে সম্পত্তি সন্নিবেশিত করা বা বাদ দেওয়া উচিত বা উচিত হইবে; বা (গ) যে কোনো সম্পত্তির উপর কর-নির্ধারণ পরিবর্তন করিয়া, যাহা ভুলভাবে মূল্যায়ন করা হইয়াছে বা, বোর্ড বা কর নির্ধারণ কমিটি বা যাহার দ্বারাই হউক না কেন, নির্ধারণকৃত ব্যক্তির শঠতা, দুর্ঘটনা বা ভুলের কারণে হইয়াছে; বা (ঘ) যে সম্পত্তির মূল্য বৃদ্ধি করা হইয়াছে উহা পুনঃমূল্যায়ন বা…