৬। (১) যখন ধারা ৩ এর উপ-ধারা (৩) এর অধীন প্রজ্ঞাপন দ্বারা, কোনো ক্যান্টনমেন্টের অবসায়ন ঘোষণা করা হয় এবং ইহার অন্তর্ভুক্ত স্থানীয় এলাকাকে তাৎক্ষণিকভাবে কোনো স্থানীয় কর্তৃপক্ষের অধীন ন্যস্ত করা হয়, তখন ক্যান্টনমেন্ট বোর্ড তহবিলের হিসাব-নিকাশ এবং বোর্ডের উপর অর্পিত অন্যান্য সম্পত্তি উক্ত স্থানীয় কর্তৃপক্ষের নিকট অর্পিত হইবে, এবং বোর্ডের দায়দেনাও একই স্থানীয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তরিত হইবে। (২) যখন, অনুরূপভাবে, কোনো ক্যান্টনমেন্টের অবসায়ন ঘোষণা করা হয় এবং ইহার অন্তর্ভুক্ত স্থানীয় এলাকা তাৎক্ষণিকভাবে কোনো স্থানীয় কর্তৃপক্ষের অধীন ন্যস্ত করা না হয়, তখন ক্যান্টনমেন্ট বোর্ড তহবিলের হিসাব-নিকাশ এবং…