৫৭। ইমারত বা ভূমি বা উভয়ের বার্ষিক মূল্যের উপর নির্ধারণকৃত কোনো কর আরোপ করা হইলে, বোর্ড ক্যান্টনমেন্টের সকল ইমারত বা ভূমি বা, ক্ষেত্রমত, উভয়ের জন্য একটি কর নির্ধারণ তালিকা প্রস্তুত করিবে।