৫৬। (১) কর ধার্য করিবার নোটিশে সুষ্পষ্টভাবে বিধৃত না হওয়া ব্যতীত, ইমারত বা ভূমি বা উভয়ের উপর মূল্যায়নকৃত প্রত্যেক কর, যে সম্পত্তির উপর উহা মূল্যায়ন করা হইয়াছে, প্রাথমিকভাবে উহার দখলদারের উপর আরোপযোগ্য হইবে, যদি তিনি উক্ত ইমারত বা ভূমির মালিক হন বা সরকার কর্তৃক বা সরকারের পক্ষে বোর্ডের প্রদত্ত ইমারত বা অন্য ধরনের ইজারাপ্রাপ্ত হন বা যে কোনো ব্যক্তি হইতে ইজারাপ্রাপ্ত হন। (২) অন্যান্য ক্ষেত্রে, প্রাথমিকভাবে নিম্নরূপে কর আরোপ করা যাইবে, যথা:- (ক) সম্পত্তি ভাড়া দেওয়া হইলে ভাড়া প্রদানকারীর উপর; (খ) সম্পত্তি কোর্ফা ভাড়া (sublet) দেওয়া হইলে ঊর্ধ্বতন ভাড়া প্রদানকারীর উপর; এবং (গ) সম্পত্তি ভাড়া দেওয়া…