৫৫। (১)এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে, ’’বার্ষিক মূল্যায়ন’’ অর্থ- (ক) রেল স্টেশন, হোটেল, কলেজ, স্কুল, হাসপাতাল, কারখানা এবং এই দফার অধীন বোর্ড মূল্যায়ন করিতে ইচ্ছুক এইরূপ ইমারতের ক্ষেত্রে, উহা নির্মাণের বর্তমান প্রাক্কলিত ব্যয়ের সহিত সংশ্লিষ্ট ভূমির মূল্য যোগ করিলে মোট যে অংক হইবে উহার ২০ (বিশ) ভাগের এক ভাগ; এবং (খ) দফা (ক) এর অধীন যে ইমারত বা ভূমির মূল্যায়ন করা হয় নাই উহার ক্ষেত্রে, মোট বার্ষিক ভাড়া যাহাতে উক্ত ইমারত (উহার মধ্যস্থ আসবাবপত্র বা যন্ত্রপাতি ব্যতীত) বা ভূমি বাস্তবে ভাড়া দেওয়া হয়, বা যেক্ষেত্রে ইমারত বা ভূমি ভাড়া দেওয়া হয় না বা, বোর্ডের মতে, উহার উচিত মূল্য অপেক্ষা কম মূল্যে…