৫২। ধারা ৫১ এর অধীন কর আরোপের জন্য বোর্ড কর্তৃক কোনো প্রস্তাব গৃহীত হইলে, বোর্ড ধারা ৫৭-এ উল্লিখিত পদ্ধতিতে, নিম্নবর্ণিত বিষয়াদি সুনির্দিষ্ট করিয়া একটি নোটিশ প্রকাশ করিবে, যথা:- (ক) যে কর আরোপের প্রস্তাব করা হইয়াছে; (খ) যে ব্যক্তিবর্গ বা যে শ্রেণির ব্যক্তিবর্গকে প্রস্তাবিত কর পরিশোধ করিতে হইবে এবং যে সম্পত্তি বা বস্তুর জন্য কর পরিশোধ করিতে হইবে; এবং (গ) যে হারে কর ধার্য হইবে।