৫১। (১) বোর্ড, সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো ক্যান্টনমেন্টে, যে কোনো সিটি করপোরেশন বা পৌরসভার ন্যায়, যে কোনো বিষয়ে কর আরোপ করিতে পারিবে। (২) এই ধারার অধীন আরোপিত যে কোনো কর সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশের তারিখ হইতে কার্যকর হইবে। (৩) অসামরিক আবাসিক এলাকা, বাজার এলাকাসহ ক্যান্টনমেন্ট বহির্ভূত যে সকল সংলগ্ন এলাকায় ক্যান্টনমেন্ট বোর্ড পৌর-সুবিধাদি সরবরাহ করিয়া থাকে, সেই সকল এলাকা এই ধারার তৎসংশ্লিষ্ট সীমিত উদ্দেশ্য পূরণকল্পে ক্যান্টনমেন্ট এলাকার একাংশ বলিয়া গণ্য হইবে।