৪১। এরিয়া কমান্ডার, লিখিত আদেশ দ্বারা,- (ক) বোর্ডের অধিকারে থাকা বা নিয়ন্ত্রণাধীন যে কোনো বহি বা দলিল তলব করিতে পারিবেন; (খ) বোর্ডকে, তিনি যেইরূপ উপযুক্ত মনে করিবেন সেইরূপ বিবৃতি, হিসাব, রিপোর্ট এবং উহার কার্যধারা, দায়িত্ব বা কার্যসম্পর্কিত দলিল প্রদানের জন্য, তলব করিতে পারিবেন।