৪। (১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ক্যান্টনমেন্টের সন্নিহিত কোনো স্থানীয় এলাকাকে ইহার অন্তর্ভুক্ত করিবার অথবা ক্যান্টনমেন্টের অন্তর্ভুক্ত কোনো স্থানীয় এলাকাকে ইহার বহির্ভূত করিবার অভিপ্রায় সম্পর্কে ঘোষণা প্রদান করিতে পারিবে। (২) কোনো ক্যান্টনমেন্ট বা স্থানীয় এলাকা সম্পর্কে উপ-ধারা (১) এর অধীন প্রজ্ঞাপন প্রকাশিত হইবার পর ইহার কোনো বাসিন্দা, প্রজ্ঞাপন জারির তারিখ হইতে ৬ (ছয়) সপ্তাহের মধ্যে, এরিয়া কমান্ডারের মাধ্যমে, সরকারের নিকট প্রজ্ঞাপন সম্পর্কে লিখিত আপত্তি পেশ করিতে পারিবে, এবং সরকার উক্ত আপত্তি বিবেচনায় লইবে। (৩) উক্ত প্রজ্ঞাপন প্রকাশিত হইবার তারিখ হইতে ৬ (ছয়) সপ্তাহ অতিক্রান্ত…