৩৯। সরকার, যে কোনো সময়ে, যে কোনো বোর্ডকে নিম্নবর্ণিত দলিলাদি দাখিলের জন্য নির্দেশ প্রদান করিতে পারিবে, যথা:- (ক) উক্ত বোর্ডের অধিকারে থাকা বা উহার নিয়ন্ত্রণাধীন যে কোনো রেকর্ড, চিঠিপত্র, পরিকল্পনা বা অন্যান্য দলিল উপস্থাপন; (খ) উহার যে কোনো কর্মপন্থা, দায়দায়িত্ব বা কার্যাদি সম্পর্কিত নক্সা, প্রাক্কলন, বিবরণ, হিসাব বা পরিসংখ্যান প্রদান; (গ) যে কোনো রিপোর্ট প্রদান বা সংগ্রহ।