২৩। (১) প্রথম শ্রেণির ক্যান্টনমেন্টসমূহে নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:-(ক) স্টেশন কমান্ডার, যিনি পদাধিকারবলে বোর্ডের সভাপতিও হইবেন; (খ) জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত ১ (এক) জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট; (গ) হেলথ অফিসার; (ঘ) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার; (ঙ) এরিয়া কমান্ডার কর্তৃক, লিখিত আদেশ দ্বারা, মনোনীত ৩ (তিন) জন সামরিক অফিসার; এবং (চ) এরিয়া কমান্ডার কর্তৃক, লিখিত আদেশ দ্বারা, মনোনীত ২ (দুই) জন অসামরিক বাসিন্দা। (২) দ্বিতীয় শ্রেণির ক্যান্টনমেন্টসমূহে নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) স্টেশন কমান্ডার, যিনি পদাধিকারবলে বোর্ডের সভাপতিও হইবেন; (খ)…