১৭৬। (১) যদি কোনো ব্যক্তি এই আইনের অধীনে প্রণীত কোনো উপ-আইন লঙ্ঘন করেন, তাহা হইলে, তিনি- (ক) অনধিক ১ (এক) হাজার টাকাঅর্থদণ্ডে দণ্ডিত হইবেন; বা (খ) অনধিক ১ (এক) হাজার টাকার অর্থদন্ড এবং বারংবার লঙ্ঘনের ক্ষেত্রে উপরোক্তরুপ অর্থদন্ডের অতিরিক্ত প্রতিদিন ১ (এক) শত টাকা হারে অর্থদণ্ডে দণ্ডিত হইবেন। (২) কোনো ব্যক্তি কর্তৃক কোনো উপ-আইন লঙ্ঘন করার কারনে বোর্ড কর্তৃক নোটিশ প্রদান সত্ত্বেও তদ্রুপ লঙ্ঘন অব্যাহত থাকিলে সেইক্ষেত্রে প্রতিদিন ১ (এক) শত টাকা হারে অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।