১৭৪। (১) ক্যান্টনমেন্টে বসবাসকারী বা ঘনঘন যাতায়াতকারী কোনো ব্যক্তি যদি এমন একজন অসংযত ব্যক্তি হন যিনি- (ক) একাধিকবার জুয়া খেলার অপরাধে শাস্তি প্রাপ্ত হইয়াছেন বা যিনি একটি সাধারণ জুয়াখানা চালান বা ঘনঘন জুয়াখানায়, কোনো অসংযত মদের দোকান বা যে কোনো ধরনের অসংযত বাড়িতে যাতায়াত করেন; বা (খ) একাধিকবার কোনো আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধে শাস্তি প্রাপ্ত হইয়াছেন; তাহা হইলে এক্সিকিউটিভ অফিসার প্রাপ্ত সংবাদের সার-সংক্ষেপ লিখিতভাবে রেকর্ড করিবেন এবং এইরূপ ব্যাক্তিকে হাজির হইবার জন্য এবং এই মর্মে কারণ দর্শানোর জন্য সমন জারি করিবেন যে কেন তাহাকে ক্যান্টনমেন্ট হইতে অপসারণ করা হইবে না এবং উহাতে পুনরায় প্রবেশের…