১৬৯। বোর্ড তৎকর্তৃক বা উহার প্রতিনিধির মাধ্যমে পানি বা গ্যাস সরবরাহের জন্য প্রধান স্থাপনা বা পাইপ হইতে যোগাযোগ এবং সংযোগ স্থাপনের জন্য, বা মিটারের জন্য, বা সরবরাহের পরিমাণ বা মান পরীক্ষা করিবার জন্য মাশুল নির্ধারণ করিতে পারিবে এবং তদনুসারে এইরূপ মাশুল আরোপ করিতে পারিবে।